গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment কোরীয় গায়কের মৃতদেহ উদ্ধার

    কোরীয় গায়কের মৃতদেহ উদ্ধার

    0
    2471
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    দক্ষিণ কোরিয়ার সিউলের নিজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে কোরিয়ান গায়ক হিসাংয়ের।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

    সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হিসাংয়ের মা। তাকে উদ্ধারের পর জানা যায়,তিনি আগেই মারা গেছেন।আরঅ্যান্ডবি সংগীতের গায়ক হিসেবে পরিচিতি পাওয়া হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে বলেছে, হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।তবে গায়কের স্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি খুন কিংবা আত্মহত্যা,তা এখনো পরিষ্কার করতে পারেনি পুলিশ।

    পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো প্রমান পাওয়া যায়নি। তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য,২০০২ সালে লাইক আ মুভি অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে হিসাংয়ের। ইনসোমনিয়া, হার্টশো স্টোরি গানের জন্য পরিচিতি পান হিসাংয়ে।