গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Technology ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান 

    ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান 

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবসর সময়ে গান শুনতে কার না ভালো লাগে। একা বসে নির্জনে গান শুনলে, গানের পূর্ণতা পাওয়া যায়। তবে অনলাইনে টাকা খরচ করে অনেকেই গান শুনতে চান না। আবার ফোনের স্পেস না থাকায় গান ডাউনলোডও করা যায় না।

    এদিকে অনলাইনে নিখরচায় গান শোনার অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। সার্চ করলেই চোখের সামনে ভেসে ওঠে পছন্দের সব গানের তালিকা। তবে একটি ঝামেলা থেকে যায় স্ক্রিন বন্ধ করলেই গান থেমে যায়, যা অনেকের জন্য বিরক্তিকর। তবে, কিন্তু কয়েকটি সহজ কৌশল জানলে অ্যান্ড্রয়েড বা আইফোন দু’ ধরনের ফোনেই স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।সাধারণভাবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলেই ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়,যার মাসিক খরচ প্রায় ১২ ডলার।তবে এর বিকল্প হিসেবে কিছু ব্রাউজার ও স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবের গান শোনা সম্ভব। বলা হচ্ছে ব্রেভ ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে সহজ স্ক্রিন বন্ধ রেখে গান শুনতে পারবেন। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রাউজারটি ডাউনলোড করে খুলুন। এরপর ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে পছন্দের ভিডিও চালু করুন। ব্রেভ ব্যবহার না করতে চাইলে ক্রোম বা ফায়ারফক্স দিয়েও ব্যাকগ্রাউন্ডে অডিও চালানো যায়।

    সেক্ষেত্রে ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিংক কপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু অবস্থায় স্ক্রিন লক করলে অডিও সাময়িকভাবে থেমে যাবে, তবে স্ক্রিন আনলক করলে মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আবার চালু করা যাবে। ইউটিউব প্রিমিয়াম ছাড়া অ্যান্ড্রয়েডে ব্যাকগ্রাউন্ডে গান শোনার এটি কার্যকর বিকল্প।