
মুর্শিদাবাদের ধূলিয়ানের জাফরাবাদ জোড়া খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলা শুনলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন, ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে।
নিহতদের পরিবারের আবেদন সংক্রান্ত মামলা তিনি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেন। মঙ্গলবার সকালে নিহত পরিবারের তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতির তীর্থঙ্কর ঘোষ দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন। তিনি এই মামলা শুনবেন না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে। ১৫ মে সেই মামলা শুনানি রয়েছে। সেখানে এই বিষয়টি উল্লেখ করার কথা জানিয়েছেন বিচারপতি।
ইতিমধ্যে ওই পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু তাতে সম্মতি দেননি বিচারপতি।
