গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata রাজাবাজারে উদ্ধার সিঙ্গল শর্টার, কার্তুজ

    রাজাবাজারে উদ্ধার সিঙ্গল শর্টার, কার্তুজ

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রথম দফা ভোটের পাঁচদিন-র মাথায় খাস কলকাতার রাজাবাজারে উদ্ধার হয়েছে অস্ত্র ও কার্তুজ। কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে সেই অস্ত্র।
    রাজাবাজার সায়েন্স কলেজের কাছে বাস স্ট্যান্ডের কাছে অস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার সকালে ওই ব্যক্তিকে ব্যাগ নিয়ে যেতে দেখে সন্দেহ হয় এসটিএফের গোয়েন্দাদের। তাঁরা প্রথমে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৬টি সিঙ্গল শটার বন্দুক, ১৪ রাউন্ড কার্তুজ। সেগুলি বাজেয়াপ্ত করেছে এসটিএফ।

     

    অস্ত্র নিয়ে ওই ব্যক্তি কোথায় যাচ্ছিলেন, কাকে ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন গোয়েন্দারা। এদিকে, শোভাবাজারে ব্যাগভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।