গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বলিউডে অভিষেক হচ্ছে সিনি শেঠির

    বলিউডে অভিষেক হচ্ছে সিনি শেঠির

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হলো দোস্তানা টু -এর কাস্টিং।এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ২০২২ সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-জয়ী সিনি শেঠির।সিনেমায় সিনি শেঠির বিপরীতে অভিনয় করবেন লক্ষ্য এবং বিক্রান্ত ম্যাসি।

     কার্তিক আরিয়ানের জায়গায় বিক্রান্ত এবং জাহ্নবী কাপুরের জায়গায় সিনিকে নেওয়া হয়েছে।সিনেমাটি পরিচালনা করবেন লাল সিং চাড্ডা- খ্যাত অদ্বৈত চন্দন। এটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে। এদিকে,সিনি মুম্বাইয়ে বড় হলেও তার আদি বাড়ি কর্ণাটকে। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী ও ফিন্যান্সের ছাত্রী।কাকতালীয়ভাবে, প্রথম দোস্তানা সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া।এবারের গল্পটি দুই ভাই বোনকে নিয়ে,যারা একই ছেলের প্রেমে পড়েন। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হবে।২০১৯ সালে কার্তিক আরিয়ান, লক্ষ্য এবং জাহ্নবী কাপুরকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল।কিন্তু কার্তিকের সাথে করণ জোহরের বিবাদের কারণে ২০ দিন শুটিং হওয়ার পর সিনেমাটি বন্ধ হয়ে যায়।

    এখন চিত্রনাট্য সংশোধন করে নতুনভাবে সিনেমাটি তৈরির কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।