বাংলার মডেলেই দেশজুড়ে এসআইআর, ঘোষণা কমিশনের  

0
76
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলার মডেলেই সারা দেশজুড়ে এসআইআর, ঘোষণা নির্বাচন কমিশনের। বাংলা-সহ ১২ রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন করতে গিয়ে প্রায় প্রতি পদে পদে ধাক্কা খেতে হয়েছে নির্বাচন কমিশনকে।
এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সি পর্যন্ত বদলেছে হাজারো নিয়ম। বিএলও, ইআরও, এইআরও, অবজার্ভারদের অসম্ভব কাজের চাপ। জনগণের মধ্যে সচেতনতার অভাবে তৈরি হয়েছে আতঙ্ক। তবু এই মডেলকেই সফল ধরে নিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী দিনে এই মডেলেই গোটা দেশে এসআইআর হবে বলে ঘোষণা করলেন তিনি।
শনিবার জাতীয় ভোটার দিবসের প্রাক্কালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, শুদ্ধ ভোটার তালিকা গণতন্ত্রের মূল ভিত্তি। আর সেটা নিশ্চিত করতে গোটা দেশেই এসআইআর হবে। এই মুহূর্তে সফলভাবে বাংলা-সহ ১২ রাজ্যে  এসআইআর  প্রক্রিয়া চলছে। আগামী দিনে সেটা বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও চলবে।