গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর: কমিশনের ভূমিকায় প্রশ্ন সর্বদলে, পাল্টা বিজেপি

    এসআইআর: কমিশনের ভূমিকায় প্রশ্ন সর্বদলে, পাল্টা বিজেপি

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মঙ্গলবার উত্তপ্ত রইল সিইও মনোজকুমার আগরওয়ালের দফতরে হওয়া সর্বদল বৈঠক।

    এরপর সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপি এবং নির্বাচন কমিশনকে দুই ভাই বলে সম্বোধন করেছেন। পানিহাটিতে প্রৌঢ়ের মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে বলে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম বলেছেন ভারতের নাগরিক কে, এই মান্যতা কমিশন দিতে পারে না। তাঁদের দ্রাবি এসআইআর হল এনআরসি ও সিএএ-র কার্যকরের প্রি প্ল্যান। অন্যদিকে সিপিএমের তরফে সুজন চক্রবর্তী বলেছেন নির্ভুল ভোটার তালিকা তৈরি কমিশনের দায়িত্ব। যে এগারোটি তালিকা নথি হিসেবে দেওয়া হয়েছে, সেগুলোই যে নাগরিকত্ব প্রমাণের আসল দলিল, সেটা কমিশনকে স্থির করার দায়িত্ব কে দিল।

    অন্যদিকে বিজেপি নেতা শিশির বাজোরিয়া পাল্টা আক্রমণ করে বলেছেন এনআরসি জুজ তারাই দেখিয়েছে তাই ওই ব্যক্তির আত্মহত্যার জন্য মুখ্যমন্ত্রীই দায়ী। তৃণমূল বুঝে গিয়েছে হেরে যাবে, তাই এসআইআরকে ভয় পাচ্ছে।