নাইটহুড উপাধিতে ভূষিত ‘স্যার বেকহ্যাম’

0
121
ছবি সৌজন্যে : এক্স

অবশেষে ব্রিটেনের অন্যতম সম্মানজনক উপাধি পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বজুড়ে পরিচিত ফ্যাশন আইকন ডেভিড বেকহ্যাম। ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের জন্মদিন উপলক্ষে দেওয়া এক সম্মাননাপত্রে ক্রীড়া ও দাতব্য কাজকর্মে বিশেষ অবদানের জন্য তাকে নাইটহুডে ভূষিত করেছে ব্রিটেনের রাজপরিবার।

নাইটহুড উপাধি পাওয়ায় বেকহ্যাম এখন থেকে ,স্যার ডেভিড বেকহ্যাম নামে পরিচিত হবেন। তার স্ত্রী, প্রাক্তন পপ গায়িকা ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম হবেন,লেডি বেকহ্যাম।৫০ বছর বয়সী ডেভিড বেকহ্যাম ২০০৩ সালে ,অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার-এর অফিসার খেতাব পেয়েছিলেন। সেটি ছিল তুলনামূলকভাবে কম মর্যাদার একটি স্বীকৃতি। পরে ভিক্টোরিয়াও ফ্যাশন শিল্পে অবদানের জন্য একই সম্মাননা পেয়েছিলেন।নাইটহুড উপাধিতে ভূষিত হওয়ার পর বেকহ্যাম বলেছেন, পূর্ব লন্ডনে বেড়ে ওঠা একজন ব্রিটিশ হিসেবে এমন সম্মান পাবেন ভাবিনি কখনও।উল্লেখ্য বেকহ্যামের এই নাইটহুড পাওয়া অনেক বছরের প্রচেষ্টার ফসল। ফুটবলের গণ্ডি পেরিয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন বিশ্বব্যাপী এক অনন্য ব্র্যান্ড হিসেবে।কখনও সারং পরে প্রকাশ্যে আসা, কখনও মেকআপ ব্যবহার করার কথা বলা কিংবা ব্যতিক্রমী চুলের স্টাইল,সবই তাকে নিয়ে আলোচনা বাড়িয়েছে।

তবে ডেভিড বেকহ্যাম ঘুরে দাঁড়িয়েছেন সবসময়।১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর ইংল্যান্ডের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তকমা পেয়েছিলেন ডেভিড বেকহ্যাম।২০১২ সালের লন্ডন অলিম্পিক আয়োজনের প্রচারে বড় ভূমিকা রাখার পরও তার নাইটহুড আটকে যায় কর-সংক্রান্ত একটি বিতর্কে। তবে পরে বেকহ্যাম সেই বিতর্ক থেকে মুক্তি পান।