গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home South 24 Pgs এসআইআরে ‘মৃত’ ৩-কে ব়্যাম্পে হাঁটালেন অভিষেক

    এসআইআরে ‘মৃত’ ৩-কে ব়্যাম্পে হাঁটালেন অভিষেক

    0
    45
    ছবি সৌজন্যে :ফেসবুক
    এসআইআরে ৩ জন মৃতদের বারুইপুরের মঞ্চে তুলে ব়্যাম্পে হাঁটিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেছিলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস।
    দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ এবং এক জনের বাড়ি কাকদ্বীপে। অভিযোগ, তাঁদের মৃত বলে দেখানো হয়েছে এসআইআর-এর তালিকায়। তাঁদের দিকে ইঙ্গিত করে জনতার উদ্দেশে অভিষেকের প্রশ্ন, দেখতে কি মৃত মনে হচ্ছে? এঁরা বেঁচে আছেন। কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না! এভাবে জ্যান্ত লোকেদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে, তাই এই ব়্যাম্প—মৃতদের হাঁটতে দেখানোর জন্যই। এরপরই কেন্দ্র ও কমিশনকে এক বন্ধনীতে রেখে অভিষেকের সাফ বার্তা, তৃণমূল কংগ্রেস একজনের নামও কাটতে দেবেন না।
    আগামী দিনে তৃণমূল দিল্লিতে যাবে। ভ্যানিশ কুমাররা তৈরি থাকুন—জ্ঞানেশ কুমার, অমিত শাহ—সবাই ভোটের জলোচ্ছ্বাসে ভেসে যাবেন।