
এসআইআর ঘোষণা করে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর যারফলে গর্তের মধ্যেকার সাপগুলো বেরিয়ে পড়েছে। নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে এইভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, কার্বলিক অ্যাসিড গর্তে ঢেলে দেওয়ার পর ইতিমধ্যেই প্রায় ২০%-২৫% বাংলাদেশি মুসলিম রাজ্য ছেড়ে পালিয়েছে। 8 তারিখের আগে বাংলাদেশিরা পালাও, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। শুভেন্দু-র মন্তব্য, ভারতের জেনুইন ভোটার হিন্দু ও মুসলিম সকলের নাম এসআইআর-এ থাকবে। বাংলাদেশ থেকে আসা প্রতিটি হিন্দু শরণার্থীকে প্রোটেকশন দেওয়া হবে, ২-৪ হাজার হিন্দুর সমস্যা হলে বিজেপি কাজ করবে, সিউও অফিসে যাবেন, হিন্দু শরনার্থীদের প্রোটেকশন দেওয়া হবে।
এরই পাশাপাশি বিএলও-দের সুরক্ষা নিয়েও মুখ খুলে শুভেন্দু অধিকারী বলেছেন, বিএলও-রা তৃণমূল-বিজেপি কোনও দলের কথা শুনবেন না। শুধু নির্বাচন কমিশনের কথা শুনবেন।




