
এসআইআর আতঙ্কে বা অভিযোগে মৃত বা আত্মহননকারীদের আর্থিক সাহায্যের ভার নিল তৃণমূল। শনিবারই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নির্দেশে মৃতদের বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা।
৫ জন স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে মৃত তারক সাহার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক অপূর্ব সরকার। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় মৃত বিমান প্রামাণিকের বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী স্নেহাশিস রায়, বিধায়ক লীলাবতী সাহা সহ অন্যান্যরা।
অন্যদিকে ভাঙড়ে মৃত সফিউল গাজির বাড়িতে গিয়েছেন বিধায়ক সওকত মোল্লা, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। কুলপিতে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন সাংসদ পার্থ ভৌমিক।









