এসআইআর বচসা, আক্রান্ত বিএলও 

0
229
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআর নোটিস সংক্রান্ত বচসায় মালদায় ফের আক্রান্ত বিএলও। তাঁকে বাঁচাতে গিয়ে মাথা ফেটেছে আক্রান্ত বিএলওর ভাগ্নের।
এই ঘটনায় কাঠগড়ায় কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা এবং তাঁর পরিবারের লোকেরা। ইতিমধ্যে, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। গোটা ঘটনার সামনে আসতেই রাজনৈতিক তরজা। মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নীচালা মারি বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও আনিসুর রহমান আক্রমণের শিকার হন। অভিযোগ ওই বুথের একটি পরিবার এলাকায় না থাকার জন্য তিনি শুনানির নোটিশ ওই পরিবারকে দিতে পারেননি। প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাজেদা বেওয়া ও তার পরিবার তার কাছে সেই নোটিশ চান। তিনি যার নোটিশ তাকে দেবেন এমনটা জানিয়ে দেন।
এরপরই সাজেদা এবং তার ভাই রবিউল ইসলাম, স্বামী হোসেন আলি ও মেহেদী হোসেন পরিবারের লোকেরা বিএলও-কে আক্রমণ করেন। তাকে বাঁচাতে এলে আর ভাগ্নার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইট দিয়ে।