গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata এসআইআর হয়রানি, কুশপুতুল দাহ কংগ্রেসের

    এসআইআর হয়রানি, কুশপুতুল দাহ কংগ্রেসের

    0
    105
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যে চলা এসআইআর-কে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। সোমবার এসআইআর হয়রানির অভিযোগে বিবাদী বাগে সিইও দফতর অভিযান ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করেছে কংগ্রেস।
    কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ব্যাঙ্কশাল কোটের সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হয়েছে সিইও দফতরে। সেখানেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। শেষে জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি লজিক্যাল ডিসপ্লেইন্সির নামে এসআইয়ারে প্রহসন চলছে।
    তাঁর আরও অভিযোগ, একাধিক নাম বাদ যাবে এই লজিক্যাল ডিসক্রিপেনসি এর কারণে। এবং কেন্দ্রের সরকারের কারণে সাধারণ মানুষ এই এসআইআর-এর দ্বারা হয়রান হচ্ছে।