মঙ্গলেই বাংলা সহ ১২ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর

0
92
ছবি সৌজন্যে : এক্স
মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশের ১২ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইএর ফেজ টু-র কাজ।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এসআইএর তালিকায় রয়েছে-তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার রাতেই ফ্রিজ পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যের ভোটার তালিকা, সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকেই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে এসআইআর-পর্ব শেষে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর পরে আগামী বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা।
বস্তুত, নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গে ২০০২ সালের তালিকা এবং ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে-দু’টির মধ্যে মাত্র ৫২ শতাংশ ভোটারের তথ্য মিলে গিয়েছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন ৭ দশমিক ৬ কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না।