
খসড়া ভোটার তালিকায় মৃত, প্রতিবাদে শববাহী গাড়ি ডেকে উঠে পড়েছেন বৃদ্ধ। কার্যত কাউন্সিলরকাণ্ডের পুনরাবৃত্তি হুগলির উত্তরপাড়ায়।
জানা গিয়েছে হুগলির উত্তরপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস চক্রবর্তী। তাঁর দাবি প্রায় ৫০ বছর ধরে ওই এলাকার বাসিন্দা। এসআইআর-র ফর্মপূরণ করে জমা দিয়েছিলেন। ২০০২-র ভোটার লিস্টে নাম ছিল। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁর নাম মৃতের তালিকায় রয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। প্রশ্ন তুলেছেন কমিশনের ভুলের জন্য কেন ছোটাছুটি করবেন। আশিস চক্রবর্তী বলেছেন তিনি বিএলওকে বিষয়টি জানিয়েছেন। বিএলও আশ্বাস দিয়েছেন হিয়ারিংয়ে ডাকা হলে সবটাই ঠিক হয়ে যাবে। এদিকে এসআইআর-র তথ্য যাচাই করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিএলওরা।
এসআইআর-র খসড়া তালিকায় নাম বাদ যেতেই পাঁশকুড়ার চৈতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজয়রামচক স্কুলে ভোটারদের বিক্ষোভের মুখে পড়েছেন বিএলওরা।
