দেশের বাকি রাজ্যগুলোয় এসআইআর এপ্রিলে

0
89
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
আন্দামান নিকোবার, ছত্তিশগড়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থানে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকাপ্রকাশ হবে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।
এরইমধ্যে এপ্রিল মাসে তৃতীয় দফায় ২৩ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে। পাঞ্জাব, হরিয়ানা, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর, অসম বাদে উত্তরপূর্বের রাজ্যগুলোর এসআইআর হবে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে গুজরাটে এসআইআর-র চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৬৮ লাখেরও বেশি নাম। গুজরাটে এসআইআর শুরু হওয়ার সময় ভোটার তালিকায় ৫ কোটি ৮ লাখেরও বেশি ভোটারের নাম ছিল। এসআইআর প্রক্রিয়া শেষে সেই সংখ্যাটা কমে প্রায় সাড়ে ৪ কোটিতে দাঁড়িয়েছে।
মঙ্গলবারই গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দফতর জানিয়েছিলেন চূড়ান্ত ভোটার তালিকায় ৪ কোটি ৪০ লাখ ভোটারের নাম রয়েছে। বাদ পড়েছে ৬৮ লাখ ১২ হাজারের কিছু বেশি ভোটারের নাম। অন্যদিকে লাক্ষাদ্বীপে ২০৬ জনের নাম বাদ গিয়েছে। পুদুচেরিতে সেই সংখ্যাটা ৭৭ হাজারেও বেশি। ইতিমধ্যে বিহার, অসমে এসআইআর-র কাজ শেষ হয়েছে।