গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata কাকলির দুই ছেলে, মা-বোনকে শুনানিতে ডাক

    কাকলির দুই ছেলে, মা-বোনকে শুনানিতে ডাক

    0
    98
    ছবি সৌজন্যে : ফাইল

    এসআইআর শুনানিতে নোটিস পেয়েছেন লোকসভায় তৃণমূলের চিফ হুইপ, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের।

    কাকলি ঘোষ দস্তিদারের মা ৯০ বছরের ইরা মিত্রকেও শুনানির জন্য নোটিস দেওয়া হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের দুই ছেলে পেশায় চিকিত্সক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদার। ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানিতে। কাকলির দুই ছেলে কলকাতার ভোটার। মা ও বোন উত্তর ২৪ পরগনার ভোটার। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তাঁরা। সেই মত কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসত ২ নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি। সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তিনি।

    তাঁর দাবি বিজেপির অঙ্গুলিহেলনেই এসআইআর-র খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ এতদিন ভোট দিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এখন হঠাত্ ডাকা হয়েছে শুনানিতে। তৃণমূলের জনপ্রতিনিধিদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে।