গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata শনি দুপুরেই এসআইআর-র লিস্ট

    শনি দুপুরেই এসআইআর-র লিস্ট

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে শনিবার। ওই দিনই বুথ স্তরের আধিকারিক-দের কাছে চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে না।

    চূড়ান্ত তালিকায় নাম রয়েছে কি না, ভোটারদের তা দেখতে হবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইটে। এমনটাই জানিয়েছে রাজ্য সিইও দফতর। এ ছাড়া বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে ডিএম অফিসেও। এসআইআরের খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছিল, তখন তা বুথে গিয়ে বিএলও-দের কাছে দেখা গিয়েছিল। চূড়ান্ত তালিকায় বুথে দেখার সুবিধা এখনই থাকছে না।

    কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা বুথেই প্রকাশ করতে হবে, নিয়মে নির্দিষ্ট করে এমন কিছু বলা নেই। তবে পরবর্তীকালে তালিকা দেওয়া হবে।