
মৃত ভোটারদের লিস্টে নাম তুলতে ফলতা বিধানসভার প্রত্যেকটি জায়গার বিএলও-দের ফোন বন্ধ করে হুমকি দেওয়া হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের লোকসভার প্রাক্তন পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি।
কিছুদিন আগেই ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ফলতা বিধানসভার। যে ভিডিও তো দেখা যায় এসআইআর-র ফর্ম বিলি নিয়ে বিএলও-দের সঙ্গে বচসা হচ্ছে সাধারণ মানুষের আর যেখানে উপস্থিত রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এরপরই বিষয়টি নিয়ে অভিজিৎ দাস ববি নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ফলতা বিধানসভায় ৪ তারিখ ফলতা বিধানসভার পঞ্চায়েত অফিসে অঞ্চল সভাপতি মানুষ পাণ্ডা উপস্থিত থেকে ফলতা বিধানসভার ২১ টি বুথের ২০ জন বিএলও-কে নিয়ে মিটিং করেন এবং যেখানে তাদের ফোন সুইচড অফ করে দেওয়া হয় যাতে তারা রেকর্ড করতে না পারে এবং তাদেরকে পরিষ্কারভাবে জানানো হয় মৃত ভোটারের নাম কোনভাবেই বাদ দেওয়া যাবে না।
অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান কোনও বক্তব্য দেননি। যদিও ব্যারাকপুর বিধানসভার তৃণমল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, ফলতায় এমন কোন ঘটনা ঘটছে বলে তার কাছে খবর নেই।
