
এসআইআর আতঙ্কে ট্রেনের সামনে রেললাইনে মাথা দিয়ে প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙায়।
পরিবারের অভিযোগ মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা বছর ৫৫-র শাকিলা বিবি এসআইআর শুরু হতেই আতঙ্কে ছিলেন। রবিবার সকালে আচমকা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর লালগোলা-শিয়ালদহ শাখায় সারুলিয়া এলাকায় রেললাইনে ট্রেনের সামনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ ২০০২-এ ভোটার লিস্টে নাম ছিল শাকিলা বিবির। কিন্তু নামের বানান ভুল থাকায় আতঙ্কে ছিলেন।
পরিবারের অন্য সদস্যরা আশ্বাস দিলেও আতঙ্ক কাটছিল শাকিলা বিবির। এরপরেই হঠাৎ করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।








