এসআইআর ফেজ ২, প্রতিবাদের ডাক প্রিয়াঙ্কার

0
64
ছবি সৌজন্যে : এক্স
এসআইআর গণতন্ত্রের প্রতি অবমাননা, এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এসআইআর ফেজ ২-র বিরুদ্ধে সরব হয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর কার্যকর করে, নির্বাচনে জালিয়াতির পন্থা বার করেছে। প্রিয়াঙ্কার কথায়, কমিশনে প্রথমে চুপিচুপি বিহারে এসআইআর কার্যকর করল, আর তরপর এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়াতে এখন সেই ক্ষতে প্রলেপ দিয়ে আবারও ভোট চুরির খেলায় মত্ত হয়েছে বিজেপির জন্য।
আর সেই লক্ষ্যেই এসআইআর ফেজ ২ দেশব্যাপী ৯ টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু করেছে। তবে, এর বিরুদ্ধে ফ্রন্ট তৈরি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে করে একটা ভোটও চুরি না হয়।