গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এসআইআর উত্তাল সংসদ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিড়লার

    এসআইআর উত্তাল সংসদ, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিড়লার

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারে এসআইআর নিয়ে সোমবার ফের উত্তপ্ত হয়েছে লোকসভা। ওয়েলে নেমে স্লোগান তুলতে দেখা গিয়েছে বিরোধী সাংসদদের। যার জেরে অধিবেশনের কাজ বারবার ধরে বাধাপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগ। গলার সুর সপ্তমে চড়াতে দেখা গিয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও।
    সাংসদদের কড়া ভাষায় তিনি বলেছেন, মানুষ তাঁদের সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য ভোটে জেতায়নি। এই রকম আচরণ যদি ফের কেউ করে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সমঝেও দেন তিনি। বাদল অধিবেশনের শুরু থেকেই জারি রয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। বেশির ভাগ দিনই অধিবেশন হয়েছে মুলতুবি। কখনও বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখিয়েছে অধিবেশনের মাঝে, কখনও বা অধিবেশন শুরুর আগে।
    যার জেরে সেদিনকার মতো পাঁচ ঘণ্টা কাজের সময় পূরণ হওয়ার আগেই বন্ধ হয়েছে আলোচনা। সোমবার সেই নিয়ে ক্ষোভ চড়াতে দেখা যায় লোকসভা অধ্যক্ষকেও। তপ্ত সংসদে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, চিৎকার করে স্লোগান তোলার থেকে ওই শক্তি প্রশ্ন করার জন্য ব্যবহার করুন। কাজে দেবে। দেশের মানুষেরও ভাল হবে।