
এসআইআর প্রত্যাহারের দাবিতে ভোটাধিকার মঞ্চের বিক্ষোভে ধুন্ধুমার ডোরিনা ক্রসিং। এসআইআর-এ নাম বাদের প্রতিবাদে ভোটাধিকার মঞ্চের মিছিল পার্ক সার্কাস থেকে সিইও দফতরের দিকে এগোতেই বাধা দেয় পুলিশ।
এরপর দুই পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের দাবি ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের অনুমতি ছিল তাদের। তাই আর এগোতে দেওয়া যাবে না। পুলিশ গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে। এরপরেই ভোটাধিকার মঞ্চের সদস্যদের সঙ্গে পলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পুলিশ ইন্সপেক্টরের আঘাত লাগে।
বিক্ষোভকারীদের দাবি এসআইআর প্রত্যাহার করতেই হবে। বহু বৈধ ভোটারের এসআইআর-র মাধ্যমে নাম বাদ যাচ্ছে। এটা চলতে দেওয়া যাবে না।
