
জয়নগরে সন্দেহজনক মুসলিম ভোটারদের রাত ১২ টার সময় পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে বিএলওদের দিয়ে এসআইআর-র কাজ করাচ্ছেন বিধায়ক বিশ্বনাথ দাস। ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি জয়নগর বিধানসভার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৯, ৩০, ৩১ ও ৩৯ নম্বর বুখে সন্দেহজনক মুসলিম ভোটারদেরকে নিয়ে এসে রাত ১২ টার সময় পঞ্চায়েতের কার্যালয়ে বিএলওদের দিয়ে এসআইআর-র কাজ করানো হচ্ছে। জয়নগর বিধানসভার বিজ্ঞয়ক বিশ্বনাথ দাস আর তার শ্যালক তুহিন বিশ্বাস নিজে দাড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন বিএলওদের দিয়ে। শুভেন্দু অধিকারীর অভিযোগ জন্মনগরের বিধায়ক ও তার শ্যালককে এই কাজ সাহায্য করছে ঐ এলাকার দুই দুষ্কৃতী মুন্না ও আরিফ। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন হরিনারায়ণপুর এলাকার গাজিপাড়া, মসজিদের চক এই দুই জায়গায় গড়েরহাটের খালের পাশে ঝুরড়িতে যারা থাকেন তাঁরা সবাই বাংলাদেশী অনুপ্রবেশকারী। জন্মনগর বিধানসভায় এদের মত অবৈধ ভোটারের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেখান থেকে জেতে।
এসআইআর নামক করোলিক অ্যাসিড প্রয়োগ করতেই গর্ত থেকে পিলপিল করে অনুপ্রবেশকারীদের দল বেরিয়ে আসছে। তাই এখন মহা চিন্তায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
