সাইরেন বেজে উঠল চণ্ডীগড়ে, বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ

0
136
ছবি সৌজন্যে : এক্স
এয়ার সাইরেন বেজে উঠেছে চণ্ডীগড়ে। সম্ভাব্য হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। চণ্ডীগড়ের জেলাশাসকের তরফে বাসিন্দাদের প্রত্যেককে ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকী ব্যালকনিতেও বেরোতেও নিষেধ করা হয়েছে বাসিন্দাদের।
পাতিয়ালা জেলা প্রশাসনের তরফেও সকলকে ঘরে মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সেখানকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে জেলার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে জম্মুর পাশাপাশি ভারতের পশ্চিম সীমান্ত বরাবর রাজস্থান, পাঞ্জাবের একাংশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
ছুটে আসে একের পর এক ক্ষেপণাস্ত্র, মর্টার। পাকিস্তানের হামলা শুরু হতেই ওই তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় আলো। সেই সময়েও পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে বাজানো হয়েছিল সাইরেন। আকাশপথে পাকিস্তানের হামলার সম্ভাবনা থাকায় সকালে ফের এয়ার সাইরেন বাজানো সেখানে। সঙ্গে পাতিয়ালাতেও।