গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata জোকায় মনোবিদকে যৌন নির্যাতনের তদন্তে সিট

    জোকায় মনোবিদকে যৌন নির্যাতনের তদন্তে সিট

    0
    136
    ছবি সৌজন্যে : নিজস্ব

    জোকা আইআইএম -এ মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে ৯ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দলটি।

    এদিকে আইআইএম-র ঘটনায় সক্রিয় রাজ্য মহিলা কমিশন। বয়েস হস্টেলে তরুণীকে নির্যাতনের। অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে রাজ্য মহিলা কমিশন। আর এই ঘটনায় সন্দীহান জাতীয় মহিলা কমিশন।

    জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের দাবি নির্যাতিতার বাবার কথাতেই অসঙ্গতি রয়েছে। এমনকি নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে কোথাও ধর্ষণের কথা লেখেন নি। ঠিক কি ঘটেছে তা ভালো করে তদন্ত করে দেওয়া উচিত।