
স্যালাইনকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুতে বুধবার বিজেপি বিধায়কদের নিয়ে স্বাস্থ্যভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশ বাধা দিতেই ক্ষোভ উগরে দেন তিনি। এরপর স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা স্বাস্থ্যভবনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভা বন্ধ তাই স্বাস্থ্যভবনে এসেছেন। বিচারপতির নেতৃত্বে সিবিআই-সিআইডি কে নিয়ে সিট গঠন করে তদন্তের দাবি তুলেছেন তিনি। তাঁর দাবি আর জি করের মত প্রমাণ লোপাট করতেই সিআইডি তদন্ত দেওযা হয়েছে। স্বাস্থ্যভবন থেকে বেরিয়েই বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এঁরা।
৬ মাস ধরে যাঁদের শরীরে নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।






