কেন্দ্রীয় বাজেটে অতিরিক্ত খরচ ও মণিপুরের বাজেট নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মোদী সরকারের দুর্নীতি নিয়ে লোকসভায় সরব হন।
পাল্টা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি মুর্শিদাবাদের সভার ভাষণকে হাতিয়ার করেছেন নির্মলা। অর্থমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের কাটমানির সমস্যা এখন এত বেড়ে গিয়েছে যে, মুখ্যমন্ত্রী নিজেই দলের প্রতিনিধিদের কাটমানির টাকা ফেরত দিতে বলেছেন। তাঁর দাবি, বঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। ১০ হাজার কোটি টাকার দুর্নীতি, মিড-ডে মিলে ১০০ কোটি টাকার প্রতারণা হয়েছে। সিএজি দুলক্ষ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করেছে। কীর্তি আজাদের এ সব নিয়ে প্রশ্নে প্রশ্ন তোলা উচিত বলে সরব হন নির্মলা।
নির্মলা যখন একথা বলেন, সেইসময় তৃণমূল সাংসদ সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় উপস্থিত ছিলেন। নির্মলার বক্তব্যের প্রতিবাদ করে কক্ষ ত্যাগ করেন দুই তৃণমূল সাংসদ।








