মণিপুরে পরিস্থিতি ভারতের কোথাও দেখেননি : রাহুল 

0
132
The situation in Manipur has never been seen anywhere in India Rahul
The situation in Manipur has never been seen anywhere in India Rahul

মণিপুরে যা হচ্ছে, তা ভারতের কোথাও দেখেননি। মন্তব্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুরে আসার আবেদন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

সোমবার মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকেইর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাহুল গান্ধী। এরপরেই সাংবাদিক বৈঠকে  কংগ্রেস সাংসদ বলেছেন, প্রধানমন্ত্রীর মণিপুরের এসে মানুষের কথা শোনা, মণিপুরে কী ঘটছে তা বোঝার চেষ্টা করা গুরুত্বপূর্ণ।সর্বোপরি মণিপুর ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।এমনকি যদি এখানে কোনও ট্র্যাজেডি নাও হত, সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে আসা উচিত ছিল।এই বিশাল বিপর্যয়ের পরিস্থিতিতে, তিনি প্রধানমন্ত্রীকে তাঁর ব্যস্ততা থেকে ১-২ দিন বের করে মণিপুরের মানুষের কথা শোনার জন্য অনুরোধ করছেন। এতে মণিপুরের মানুষ শান্তি পাবেন।কংগ্রেস রাজ্যে পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে এমন যেকোনও কাজকে সমর্থন করতে প্রস্তুত। রাহুল গান্ধীর কথায়, সমস্যা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার তিনি মণিপুরে এসেছেন। তিনি রাজ্যের পরিস্থিতির কিছুটা উন্নতি আশা করছিলেন। কিন্তু তিনি হতাশ। পরিস্থিতি যেমনটা হওয়া উচিত, তার ধারেকাছেও নেই।