গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Burdwan বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে : অগ্নিমিত্রা

    বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে : অগ্নিমিত্রা

    0
    282
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাংলাদেশের মতো পরিস্থিতি আগামীদিনে পশ্চিমবঙ্গে তৈরি হবে। এমনটাই জানিয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    তিনি আরও বলেছেন, তৃণমূল নেতারা যেভাবে বলছেন কলকাতার বিভিন্ন প্রান্তে ওয়াকফ সম্পত্তি রয়েছে, তাতে আগামীদিনে কালীঘাট মন্দির চত্বর ওয়াকফ সম্পত্তির আওতায় চলে যাবে। আমাদের প্রতিনিধি বিউ সরকার জানিয়েছেন, অগ্নিমিত্রা বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই নিয়ে কেন মুখ খুলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ’ও বিভিন্ন সময় তিনি আন্দোলন করেছেন কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তাতে মিছিল করছেন না কেন। বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কোনো মিছিল করছেন না বিধানসভা থেকে সেই প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল।
    তিনি বলেছেন, তৃণমূল যদি এই বিষয়ের বিরুদ্ধে মিছিল করে তাতে যোগদান করবে বিজেপির বিধায়করাও।