মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে, দাবি ডিজি-র, কেন্দ্রীয় বাহিনীর টহল

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে অশান্ত মুর্শিদাবাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। দাবি করেছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। পরিস্থিতি সরেজমিনে দেখতে শনিবারই মুর্শিদাবাদে গিয়েছেন ডিজিপি।

জানিয়েছেন এখনও পর্যন্ত নতুন করে অশান্তির কোনও ঘটনা ঘটেনি। মুর্শিদাবাদে রয়েছেন বিএসএফের আইজি করণি সিং। পুলিশকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা সেখানে পৌঁছেছেন। হাইকোর্টের নির্দেশের পর মুর্শিদাবাদে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে ১৭কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ৪ কোম্পানি সিআরপিএফের প্রশিক্ষিত র‍্যাফ। ৯ কোম্পানি বিএসএফ। রবিবার সকাল থেকেই একাধিক জায়গায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুট মার্চ করেছে। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার। তিনি গুজব ছড়াতে এবং তাতে বিশ্বাস করতে বারণ করেছেন।