
প্রচারের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভাঙড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে ভাঙড় ১ নম্বর ব্লকের বড়ালী মাঝেরপাড়া এলাকায় দেওয়ালে চুনকাম করছিল আইএসএফ কর্মীরা। সেই সময় বাধা দেয় তৃণমূল। অভিযোগ এরপরেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আইএসএফের অভিযোগ পুলিশের সামনেই তাদের কর্মীদের মারধর করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর তাকে নলমুড়ি ব্লক হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের নলমুড়ি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন চলছে।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ভাঙড় থানার পুলিশ। যদিও সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে তৃণমূল।
