
এসআইআরের ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে ছিলেন প্রাক্তন বিচারপতি। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন তার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ট্রাইবুনালে ছিলেন প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম সহ ১৯ জন প্রাক্তন বিচারপতি।
এদিকে সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এনকে মিশ্রকে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল কমিশন।




