
শ্রীলঙ্কায় বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার ভেঙে পড়ে চার কম্যান্ডো সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ফাস্ট-রোপিং নামে একটি সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতি চলছিল।
তারই প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন সেনারা। হেলিকপ্টারে ছিলেন মোট ১২ জন আরোহী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্রদে আছড়ে পড়ে কপ্টারটি। দুর্ঘটনায় মৃত্যু হয় ছয়জনের।
ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বাকিরা। দুর্ঘটনার পরপরই বাতিল করা হয়েছে প্রদর্শনী অনুষ্ঠান। গোটে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কেন এমন আচমকা দুর্ঘটনার শিকার হয়েছে হেলিকপ্টারটি, তার কারণ এখনও স্পষ্ট নয়।
