গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে মন্দিরের দেওয়াল ধসে ছ’ জনের মৃত্যু

    মহারাষ্ট্রে মন্দিরের দেওয়াল ধসে ছ’ জনের মৃত্যু

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ও টিনের চাল ধসে ছ’ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

    মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা। সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়।

    ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।তিনি আরও জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।