
হিংসার ঘটনা বেড়ে চলায় আফ্রিকার দেশ হাইতিতে অর্থনীতির পতন ঘটেছে। এর ফলে দেশটি অর্ধেকের বেশি জনগণ তীব্র খিদের মধ্যে দিনযাপন করছেন।
ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন জানিয়েছে, হাইতির জনসংখ্যা ১১ মিলিয়ন এরমধ্যে ৫ দশমিক ৭ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সঙ্কটে ভুগছেন। দেশটির ১১ লক্ষ মানুষ বর্তমানে চরম খাদ্য সঙ্কটে রয়েছেন। আরও ৩৮ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। এই পরিস্থিতি পরবর্তীতে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৬ সালের মাঝামাঝি প্রায় ৬০ লক্ষ মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। হাইতির সরকার ত্রাণ প্রচেষ্টার সমন্বয় সাধনের জন্য একটি খাদ্য ও পুষ্টি সুরক্ষা অফিস প্রতিষ্ঠার চেষ্টা করেছে। অন্তবর্তীকালীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য লুইস গেরাল্ড গিলিস বলেছেন, কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য দ্রুত সম্পদ সংগ্রহ করবে।
