
হিমাচলপ্রদেশে ৫০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চাম্বা জেলার তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি সুইফট গাড়ি গভীর খাদে পড়ে গিয়ে শিক্ষক সহ ৬ জনের মৃত্যু হয়েছে।
সূত্রে খবর, রাজেশ কুমার চানওয়াসের একটি সরকারি স্কুলের শিক্ষক, তাঁর মেয়ে এবং ছেলে বানিখেতে একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করত। রাজেশ তাঁর স্ত্রী এবং শ্যালককে সঙ্গে নিয়ে ছেলেমেয়েকে বোর্ডিং স্কুল থেকে আনতে গিয়েছিলেন। গাড়িতে অদের পুরো পরিবারই ছিল। মখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুধু ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও শোকপ্রকাশ করেছেন।








