রাজ্যের ষষ্ঠ অর্থ কমিশন, দায়িত্বে দ্বিবেদী

0
177
ছবি সৌজন্যে :সংগৃহীত

ষষ্ঠ অর্থ কমিশন গড়েছে রাজ্য সরকার। কমিশনের চেয়ারম‍্যান করা হয়েছে রাজ‍্যের প্রাক্তন মুখ‍্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কী ধরনের কাজ করলে পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়ন হবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ কী ভাবে ব্যবহৃত হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা করবে এই কমিশন।

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব ছাড়াও কমিশনে আছেন দু’জন প্রাক্তন আইএএস অফিসার অজয় ভট্টাচার্য এবং বর্ণালী বিশ্বাস। রয়েছেন প্রাক্তন ডব্লিউবিসিএস অফিসার আশিসকুমার চক্রবর্তী এবং ব্যাঙ্ক আধিকারিক রুমা মুখোপাধ‍্যায়। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ষষ্ঠ অর্থ কমিশনের মেয়াদ দু’বছর। অন‍্যদিকে, পুরসভাগুলির অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখে রাজ্যপালকে বিভিন্ন প্রস্তাব দেবে এই কমিশন। আগামী বছরের ১ এপ্রিল থেকে কাজ শুরু করবে ষষ্ঠ অর্থ কমিশন। তার ৬ মাসের মধ্যেই তৈরি হবে পরবর্তী পাঁচ বছরের রূপরেখা।

এর আগে ২০২২ সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে রাজ‍্য সরকার। সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। অভিরূপ ছাড়াও ওই কমিশনে আরও চার জন সদস্য ছিলেন।