গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ‘দক্ষতা, জীবনের বিস্ময়কর শক্তি : মোদী

    ‘দক্ষতা, জীবনের বিস্ময়কর শক্তি : মোদী

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    দক্ষতা, পরিশ্রম এবং করুণা আমাদের জীবনের শক্তি। ভোটের ফলপ্রকাশের দিনে এক্স পোস্টে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, এগুলির মাধ্যমে আমরা শুধু প্রতিটি চ্যালেঞ্জই অতিক্রম করতে পারি না, বরং সকলকে লক্ষ্য অর্জনেও এগুলি সহায়ক।
    এই বার্তার সঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত শ্লোকও শেয়ার করেছেন, যেখানে মানবজীবনে দক্ষতা, পরিশ্রম, শিক্ষা এবং সৌজন্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে। শ্লোকটির সারমর্ম অনুযায়ী— দক্ষ মানুষের কাছে কোনও কাজই কঠিন নয়, পরিশ্রমীদের কাছে কোনও লক্ষ্যই দূর নয়, শিক্ষিত মানুষের কাছে দেশ-বিদেশের ভেদাভেদ নেই এবং মধুরভাষী মানুষের কাছে কেউই অপরিচিত নয়।
    এই পোস্টে প্রাচীন জ্ঞান ও তার আধুনিক জীবনে প্রাসঙ্গিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী, বিশেষত শৃঙ্খলা, জ্ঞান ও সহমর্মিতাকে জীবনের মূল নীতিরূপে তুলে ধরে।