
সাধারণতঃ ত্বকের যত্নে বেশিরভাগ মানুষ প্রাকৃতিক সমাধান খোঁজেন।প্রাকৃতিক উপাদানের তালিকায় শীর্ষে রয়েছে গোলাপ জল।
ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে গোলাপ জল।গোলাপ জল ত্বকের উপর হাইড্রেশন হিসেবে কাজ করে।এটি ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এই অবস্থায়,ত্বকের উপর অ্যান্টি-এজিং উপাদান হিসেবে কাজ করে গোলাপ জল। নিয়মিত এই উপাদান মুখে মাখলে বলিরেখার সমস্যা থেকে মুক্তি পাবেন।চোখের তলায় কালচে ছোপ, ফোলাভাব দূর করে দেয় গোলাপ জল। নিস্তেজ ত্বকে প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপ জল। আসলে,প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে গোলাপ জল। তাই ত্বকে গোলাপ জল মাখলে জ্বালা ভাব, প্রদাহ কমে।ত্বক অনেক বেশি সতেজ দেখায়।আবার গোলাপ জল ত্বক থেকে মেকআপ তুলতেও কার্যকর। তুলোর বলে গোলাপ জল মিশিয়ে মাখলে ত্বক থেকে সমস্ত মেকআপ, ময়লা পরিষ্কার হয়ে যায়। গোলাপের পাপড়ি ছাড়িয়ে হালকা গরম জলে তা ধুয়ে নিন। সেক্ষেতে একটি পাত্রে ডিসটিলড ওয়াটার নিন।তাতে মেশান ফুলের পাপড়ি। ঢাকা দিয়ে কম আঁচে ফুটিয়ে নিন। গোলাপ জল মুখে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। প্রথমে মুখ ধুয়ে নিন। তারপর গোলাপ জল মুখে লাগিয়ে নিন।আবার ফেসপ্যাকে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে ভালো ফল পাবেন।ত্বকের উজ্জ্বলতা ফিরবে।দিনে দু’বারের বেশি গোলাপ জল ব্যবহার করা ঠিক নয়। সকালে স্নানের পর একবার আর রাত ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলেই ত্বক ভালো থাকবে। ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়ে গোলাপজল তৈরি করতে প্রথমে ১ কাপ ফ্রেশ গোলাপের পাপড়ি নিন দুটো গোলাপ থেকে কিন্তু কোনভাবেই ফুলের দোকানের কেমিক্যাল দেওয়া ফুল নেবেন না। এমন ফুল নিন যাতে নিশ্চিত থাকতে পারেন যে এতে কোন কীটনাশক বা অন্য কেমিক্যাল ইউজ করা হয়নি। ২ কাপ ডিসটিলড জল নিন। কলের জল ব্যবহার করলে গোলাপজল বেশিদিন ভালো থাকবে না।প্রথমে ফ্রেশ গোলাপের পাপড়িগুলো নিন। গোলাপ যত ফ্রশ হবে গোলাপ জলের কোয়ালিটি তত ভালো হবে। আলাদা আলাদা জাতের গোলাপ ব্যবহার করবেন না। এতে গোলাপজলের ঘ্রাণ বিগড়ে যেতে পারে। পরিষ্কার বাটি অথবা সসপ্যানে গোলাপের পাপড়ি রেখে তার উপরে জল ঢালুন। এবার পাত্রটির মুখ ঢেকে খুবই কম আঁচে ওভেনে বসান। মনে রাখবেন কোনভাবেই যেন জল ফোটা শুরু না করে অথবা গোলাপ সিদ্ধ না হয়ে যায়।যদি গোলাপ পাপড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে জলের রঙ নীল হয়ে যায় তবে ধরে নেবেন গোলাপজল তৈরি করা হয়নি।হালকা গরম জলেতে ১০-১৫ মিনিট গোলাপ পাপড়ি রাখুন।তারপর পাত্রটি ওভেন থেকে তুলে নিন।শেষে এসে জল হালকা গোলাপি-লাল হতে পারে। জল থেকে পাপড়ি ছাঁকনি দিয়ে আলাদা করে নিন।এবার জল পুরোপুরি ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হবার পর জল পছন্দের পাত্রে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখুন।
দেরি করবেন না। এভাবে তৈরি গোলাপজল ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









