
গরম কালের পর শীতের আগমনের আগেই আমাদের ত্বকে একটা নিত্যনৈমিত্তিক সমস্যা দেখা দেয়। এ সময় অনেকেরই মুখে হাতে পায়ে টান ধরে।
শীতের আগমনের আগে আপনি যদি ত্বকের বিশেষ যত্ন নিতে পারেন, তাহলে আপনার হাত হয়ে উঠবে উজ্জ্বল।অনেক সময় ক্রিম লাগালেও হাতের খসখসে ভাব দূর হয় না।মুখের মতো তাই হাতেরও সমান যত্ন নিতে হয়। এর জন্য এমন একটি ডেইলি রুটিন ফলো করতে হবে, যার ফলে আপনার শরীরের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল। এই অবস্থায়,সারা দিনের ব্যস্ততার মধ্যে একাধিকবার হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয় হাত পরিষ্কার রাখার জন্য। অ্যালকোহল অথবা কেমিকালযুক্ত হ্যান্ডওয়াশ যদি ব্যবহার করেন, তাহলে আপনার হাতের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে যাবে।তাই গ্লিসারিন অথবা অ্যালোভেরা যুক্ত মাইল্ড হ্যান্ডওয়াশ ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়। হাত ধোয়ার সঙ্গে সঙ্গে ভালো ক্রিম মেখে নিতে হবে। গ্লিসারিন বা নারকেল তেল যুক্ত যদি ক্রিম হয় তাহলে তো কথাই নেই। এদিকে অনেকেই শুধু মুখেই সানস্ক্রিন ব্যবহার করেন।কিন্তু মুখের মতো হাতেও ট্যান পরে, যার জন্য প্রতিদিন ভালো এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। পাশাপাশি,সপ্তাহে অন্তত একদিন স্ক্রাবিং করতে হবে। যদি ভালো ব্র্যান্ডের স্ক্রাব না কিনতে পারেন তাহলে চিনি ও নারকেল মিশিয়েও হাতে ব্যবহার করতে পারেন।অন্যদিকে ঘরের কাজ করার সময় ডিটারজেন্ট অথবা ডিস সোপ ক্লিনার যদি সরাসরি হাতে লাগে, তাহলে হাতের মসৃণ ভাব নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন বাড়িতে ধুলোবালি ঘাটার সময় হাতে গ্লাভস ব্যবহার করার।
এছাড়া যতই বাইরে থেকে ঘষামাজা করুন না কেন, আপনার ত্বক যদি জল শূন্য হয়ে যায়, তাহলে ত্বকে টান ধরে। তাই প্রতিদিন চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করার।
