গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology স্কাই : লাইভ নাও ব্যাজ সবার জন্য ওপেন 

    স্কাই : লাইভ নাও ব্যাজ সবার জন্য ওপেন 

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সীমিত পরিসরে বিটা টেস্টিং বা পরীক্ষামূলক ব্যবহার শেষ করার পর এবার লাইভ নাও ব্যাজটি সবার জন্য ওপেন করেছে ব্লুস্কাই। এই ফিচারের মাধ্যমে যারা লাইভ স্ট্রিম করেন, তাদের প্রোফাইলে বিশেষ একটি চিহ্ন বা ব্যাজ দেখা যাবে।

     ব্লুস্কাই তাদের ভি১.১১৪ আপডেটের সঙ্গে লাইভ নাও ফিচারটি অ্যাড করেছে। একই সঙ্গে চালু করেছে ,ক্যাশট্যাগ নামে নতুন এক ধরনের হ্যাশট্যাগ। এর মাধ্যমে শেয়ার বাজারে নিবন্ধিত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা এক জায়গায় সহজে খুঁজে পাওয়া যাবে। উল্লেখ্য ২০২৫ সালের মে মাসে প্রথমবার নিজেদের লাইভ নাও ব্যাজের পরীক্ষা শুরু করে ব্লুস্কাই। শুরুতে এনবিএ-এর মতো হাতে গোনা কয়েকটি বড় অ্যাকাউন্ট এই সুবিধা ব্যবহার করতে পারত।এই ফিচারের মাধ্যমে টুইচ স্ট্রিমাররা নিজেদের ব্লুস্কাই প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ অ্যাড করতে পারেন। ব্যাজটি সরাসরি প্রোফাইল ছবির সঙ্গে যুক্ত থাকে।সেখানে ক্লিক করলে ইউজার সরাসরি সংশ্লিষ্ট লাইভ ভিডিওতে চলে যান।এ মুহূর্তে এই সুবিধা কেবল টুইচ লিংকের ক্ষেত্রেই কার্যকর। তবে ভবিষ্যতে অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মকেও এর আওতায় আনার পরিকল্পনার কথা বলেছে ব্লুস্কাই।

    অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক শেয়ার করা খুব বড় বিষয় না হলেও অতীতে ইউজারদের বাইরের লিংক শেয়ার করতে বাধা দিয়েছিল ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম,এক্স। সে অভিজ্ঞতার ঠিক উল্টো পথে গিয়ে ব্লুস্কাই ইউজারদের জন্য লিংক শেয়ারের প্রক্রিয়াকে সহজ রাখতে চায়।