
বিশ্বের প্রথম ভবন, উচ্চতা এক কিলোমিটারের বেশি।সৌদি আরবের জেদ্দা শহরে কিংডম সিটি নামে নতুন শহর গড়ে তুলছে জেদ্দা ইকোনমিক কোম্পানি।এ প্রকল্পের কেন্দ্রবিন্দু হচ্ছে জেদ্দা টাওয়ার। ভবনটির নকশা করেছে স্থাপত্য প্রতিষ্ঠান আড্রিয়ান স্মিথ প্লাস গর্ডন গিল আর্কিটেকচার। প্রতিষ্ঠানটি বিশ্বের এখনকার সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফারও নকশা করেছে।
জানা যাচ্ছে জেদ্দা টাওয়ারের গঠন তিনটি পাপড়ির মতো।এটি এমনভাবে তৈরি হচ্ছে যেন বাতাসের চাপ সহজে সহ্য করতে পারে। ভবনটিতে ১৬৭টির বেশি তলা থাকবে।এদিকে,সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে উঁচু বুর্জ আজিজি ভবনের নির্মাণকাজ চলছে। এর আগের নাম ছিল ,এনতিসার টাওয়ার। নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। ২০১৭ সালে কাজ বন্ধ হয়ে যায়। পরে ২০১৮ সালে আজিজি ডেভেলপমেন্ট এটিকে গ্রহণ করে। ২০২৫ সালে কাজ আবার শুরু হয়।২০২৮ সালের মধ্যে ভবনটির নির্মাণ শেষ হওয়ার কথা। দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থান, যেমন দুবাই মল ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে এটির অবস্থান। এর পরিকল্পিত উচ্চতা ৭২৫ মিটার। অর্থাৎ এখনকার সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার পরই এর অবস্থান। ওদিকে,গোল্ডিন ফিন্যান্স ১১৭,চীনের এ ভবনকে একসময় সবচেয়ে উঁচু পরিত্যক্ত ভবন বলা হতো। ২০০৮ সালে এটির নির্মাণকাজ শুরু হয়।তবে ২০১৫ সালে দেশটির শেয়ারবাজার ধসের কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর অনেক বছর এটি অসমাপ্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি ভবনটির নির্মাণ আবার শুরু হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে এর নির্মাণ শেষ হবে। চীনের তিয়ানজিনে নির্মাণাধীন এই ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫৯৭ মিটার। অন্যদিকে,সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিজনেস বে এলাকায় নির্মিত হচ্ছে বুর্জ বিংঘাতি জ্যাকব অ্যান্ড কো রেসিডেন্স ভবন। এটি তৈরি করছে বিংঘাতি প্রপার্টিজ ও ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো মিলে। নির্মাণ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন।এতে থাকবে স্কাই ম্যানশন, বিলাসবহুল পেন্টহাউস, ব্যক্তিগত ফিটনেস ক্লাব, স্পা ও বাগান। ভবনের মোট তলা হবে ১০৪টি। এ ছাড়া আরও ৭টি বেসমেন্ট লেভেল থাকবে। ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫৯৫ মিটার।আর,ব্রাজিলে নির্মাণাধীন সেনা টাওয়ার ভবনের নামকরণ করা হয়েছে কিংবদন্তি ফর্মুলা ওয়ান রেসার আয়রটন সেনার নামে।ভবনটি তৈরি করছে ব্রাজিলের নির্মাণপ্রতিষ্ঠান এফজি এমপ্রেনডিমেন্টোস।
এতে বিনিয়োগ করছেন খুচরা পণ্যের ধনকুবের লুসিয়ানো হ্যাং। প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে ৫৪ কোটি ৫০ লাখ ডলার। ভবনের নকশা করেছেন আয়রটন সেনার বোনের মেয়ে লালালি সেনা।২০২৫ সালে ভবনটির নির্মাণ শুরু হয়েছে। ২০৩০ সালের মধ্যে ভবনটি তৈরি হওয়ার কথা। নকশা অনুযায়ী এটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৫৪৪ মিটার।







