গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jalpaiguri নিশ্চিন্তে ঘুমোন, নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর

    নিশ্চিন্তে ঘুমোন, নেপাল নিয়ে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর

    0
    284
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নেপাল নিয়ে মঙ্গলবার রাত জেগে উত্তরকন্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুরে জলপাইগুড়ির এবিপিসি মাঠে অনুষ্ঠিত সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে নেপাল নিয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
    তিনি বলেছেন যেই শুনেছেন নেপালে প্রবলেম, ওমনি চলে এসেছেন। প্রতিবেশি দেশে কিছু সমস্যা হচ্ছে। এজন্য মঙ্গলবার সারারাত উত্তরকন্যায় জেগে বসে ছিলেন। পরো পরিস্থিতির ওপর নজর রেখেছেন। এপারে সমস্যা হলেও যাতে রাজ্যবাসী নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তারজন্য রাজ্য প্রশাসন সবটাই দেখছে। এদিকে নেপালে অশান্ত পরিস্থিতির আঁচ পড়েছে পানিট্যাঙ্কিতেও। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসবি জওয়ান, পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসবি আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্য পুলিশের আধিকারিকরা।
    মঙ্গলবার রাতে ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি ৪১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট যোগেশকুমার সিংয়ের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছিলেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব, দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সীমান্তে নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে।