
ঘর থেকে গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারে শোরগোল পড়েছে হুগলির রিষড়ায়। জানা গিয়েছে রিষড়ার ৩ নম্বর গভঃ কলোনি প্রাথমিক স্কুলের পাশে বছর ৩২-র মনিকা সরকার তাঁর ৬ বছরের মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন।
স্বামী দীপঙ্কর সরকার দিল্লিতে থাকেন। শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরেছিলেন দীপঙ্কর। প্রতিবেশীদের দাবি শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। শনিবার সকালে বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মনিকার দেহ মেলে। খাটে পাশেই শুয়েছিল ৬ বছরের মেয়ে। পুলিশের অনুমান মনিকাকে শ্বাসরোধ করে খুনের পর গলাকাটা হয়েছে।
ঘটনার পর থেকে আর খোঁজ নেই দীপঙ্করের। বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণে অশান্তির জেরে খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
