গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ‘চিন্ময় দাস মুক্তির দাবিতে স্লোগান’, আটক ৬

    ‘চিন্ময় দাস মুক্তির দাবিতে স্লোগান’, আটক ৬

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড নিয়ে মুক্তির দাবিতে স্লোগানিং-র জন্য ছ’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। শনিবার বেলা একটার দিকে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকা থেকে তাঁদের হেফাজতে নেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের নামে প্ল্যাকার্ড নিয়ে আসায় ছ’জনকে হেফাজতে নেওয়া হয়।
    তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্ল্যাকার্ডে কী লেখা ছিল, তা জানাতে পারেননি ওসি। গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেছিলেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশে সবার অধিকার সমান।
    এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন বাংলদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, আজকের এই দিনে অঙ্গীকার হবে সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখা হবে এবং একসঙ্গে সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করবে।