মিঠুনের মুখে খেলা হবে স্লোগান

0
532
পরিবর্তন যাত্রা থেকে মিঠুন চক্রবর্তীর মুখে খেলা হবে স্লোগান। তিনি বলেছেন এবারের নির্বাচনে টুক করে গোল হবে।
দোল ও হোলির জন্য ২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়ার পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।
সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেছেন পশ্চিমবঙ্গবাসীকে একটাই সংকল্প নিতে হবে দুর্নীতিবাজ তৃণমূলকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলতে হবে।