গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাকিয়ায়

    বাদামি ভালুক হত্যার অনুমোদন স্লোভাকিয়ায়

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স

    স্লোভাকিয়ার মন্ত্রিসভা দেশের মোট বাদামি ভালুকের প্রায় এক- চতুর্থাংশকে হত্যার পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্য স্লোভাকিয়ায় এক ব্যক্তি বনাঞ্চলে হাঁটার সময় ভালুকের হামলায় নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর নেতৃত্বাধীন জনপ্রিয়তাবাদী-জাতীয়তাবাদী সরকার মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেছে, আনুমানিক এক হাজার ৩০০ বাদামি ভালুকের মধ্যে ৩৫০টি হত্যা করা হবে।

    সাম্প্রতিক কয়েকটি হামলার কারণে মানুষের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখন স্লোভাকিয়ার ৭৯টি জেলার মধ্যে ৫৫টিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যা দেশটির অধিকাংশ এলাকায় ভালুক নিধনের অনুমতি দিচ্ছে। প্রধানমন্ত্রী ফিকো বলেছেন, এমন একটি দেশে বাস করতে পারা যায় না যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়।

    উল্লেখ্য,এর আগেও ব্রাতিস্লাভার সরকার ভালুকদের আইনি সুরক্ষা শিথিল করেছিল, যাতে তারা মানুষের বসতির কাছাকাছি চলে এলে হত্যা করা যায়। ২০২৪ সালের শেষ নাগাদ ৯৩টি ভালুক গুলি করে মারা হয়েছিল।তবে আরো ভালুক হত্যার পরিকল্পনাকে পরিবেশবিদরা কড়া ভাষায় সমালোচনা করেছেন। তারা বলেছেন,এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন ও আইনত অবৈধ হতে পারে।