গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অস্কারে প্রিয়াঙ্কার হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’

    অস্কারে প্রিয়াঙ্কার হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’

    0
    875
    ছবি সৌজন্যে : এক্স

    বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনীত হিন্দি ছবি দ্য জেব্রাজ, অ্যাকাডেমি পুরস্কারের অন্তিম পর্যায়ের মনোনয়নের দৌড়ে শামিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক অনীক চৌধুরী পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা বন্দ্যোপাধ্যায়।

    অস্কারের প্রধান প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি,সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনী পর্যায়ের অন্তিম লড়াই লড়ছে,দ্য জেব্রাজ।ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে? সেই গল্পই দেখাবে,দ্য জেব্রাজ। উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা জানিয়েছেন,অত্যন্ত ভালোবেসে, যত্ন নিয়ে এই ছবির কাজটা করেছিলেন। যখনই অনীক তাঁর কাছে ছবিটার ভাবনা নিয়ে আসেন, তখন থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলেন। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলেন তাঁরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছেন কাজটা করতে গিয়ে। এবার অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর প্রিয়াঙ্কার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে জীবনের অঙ্গাঙ্গী অংশ হয়ে উঠেছে। সেখানে হিন্দি ছবি দ্য জেব্রাজ এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলে যেখানে এই আর্টিফিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গিয়েছে।এবং সেটা মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি সেটা দেখিয়ে দেবে। ছবিতে প্রিয়াঙ্কা সুমেরা নামে একজন মডেলের চরিত্রে। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে।

    প্রিয়াঙ্কা ভীষণ আশাবাদী। অন্যদিকে পরিচালক অনীক চৌধুরী জানিয়েছেন,দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়, এটা সমকালীনতার দলিল । এই ছবি এমন এক সমাজের কথা বলে যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যেকার বিভেদটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি পুরো টিমের একাগ্রতার ফল।