
আবারও চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল কলকাতা। শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত মিছিল করে যাওয়ার পথে ধর্মতলায় পুলিশ আটকালে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।
১ লাখ শূন্য পদে নিয়োগ সহ ৫ দফা দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় ২০২৫-র এসএসসি চাকরিপ্রার্থীরা। তাদের দাবি ইন্টারভিউ বোর্ডে অডিও ভিডিও রেকর্ডিং করতে হবে। যাতে আগামী দিনে ইন্টারভিউ প্রক্রিয়া চ্যালেঞ্জ হলে যাতে সঠিক তথ্য দেওয়া যায়।
জনসমক্ষে আনতে হবে ওএমআর শিট। পাশাপাশি ২০১৬-র চাকরিপ্রার্থীদের ১০ নম্বর গ্রেস দেওয়ার ক্ষেত্রে বৈষম্য তারা মানবেন না। ১৩ বছর নিয়োগ হয় সেক্ষেত্রে নিয়োগে এত বৈষম্য থাকলে নতুনদের চাকরি অধরাই থেকে যাবে।









